নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো। অবসরের পর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবেসেলেস্তের।
সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেলির প্রতিবেদনে বলা হয়েছে, রোমেরো এরই মধ্যে তার কোচিং স্টাফ নির্ধারণ করেছেন এবং শিগগিরই কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন। সম্প্রতি তিনি রেসিং ক্লাবে গোলরক্ষক ফাকুনদো ক্যামবেসেসের ব্যাকআপ হিসেবে খেলতে আগ্রহ দেখিয়েছিলেন, তবে দলে তাকে নেয়া হয়নি। তার শেষ ম্যাচ ছিল কোপা আর্জেন্টিনা’তে আর্জেন্টিনা জুনিয়রসের হয়ে ম্যাচ।
রোমেরো আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক। তিনি জাতীয় দলের হয়ে মোট ৯৬টি ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।  এছাড়া তিনি ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করেন এবং ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন।
রোমেরো প্রায় ২০ বছর আগে বুয়েনোস আইরেস প্রদেশের রেসিং ক্লাবে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি নেদারল্যান্ডসের ‘এজেড আলকমার’-এ যোগ দিয়ে ২০০৯ সালে ডাচ লিগ শিরোপা জেতেন। এরপর তিনি ইতালির সাম্পাদোরিয়াতে খেলেন এবং ২০১৩-১৪ মৌসুমে স্বল্প সময়ের জন্য মোনাকোতে ধারে খেলেন।
পরবর্তীতে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জেতেন।  ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ৩৭১টি ম্যাচ খেলেছেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী এই গোলরক্ষককে প্রথম জাতীয় দলে ডাক দেন আর্জেন্টিনার কিংবদন্তি কোচ দিয়েগো মারাদোনা। তিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেন।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রোমেরো। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে জয় পায়। তবে লিওনেল মেসির নেতৃত্বে ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ১-০ গোলে জার্মানির কাছে হেরে যায়।
২০১৮ বিশ্বকাপের জন্য কোচ হোর্হে সাম্পাওলি তাকে দলে রাখলেও হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত তিনি দল থেকে সরে দাঁড়ান। ইউরোপে শেষ সময় কাটানোর পর ২০২২ সালে তিনি দেশে ফিরে আসেন। এরপর বোকা জুনিয়স এবং পরে আর্জেন্টিনা জুনিয়রসের হয়ে খেলেন। এখন অবসর নিয়ে কোচিংয়ের নতুন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১০

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১১

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১২

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৩

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৪

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৫

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৬

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৭

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৮

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১৯

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

২০