সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের ফুজাইরাহ তেল কমপ্লেক্সে মঙ্গলবার নতুন করে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় সেখানে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘আমিরাতের বেসামরিক প্রতিরক্ষা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের রাজধানী ও সপ্তম বৃহত্তম শহর ফুজাইরাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগেও সোমবার একই স্থাপনায় হামলা হয়েছিল।
তখন একটি সূত্র এএফপিকে জানায়, সংরক্ষণ ট্যাংকে তেল লোডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মন্তব্য করুন