নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত

নাদিম শেখ আদরঃ

 

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় এসব গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। এতে করে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং অনেকের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়।

 

এছাড়া ১৫ মার্চ (০০০০ LT এর পর) আরও ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েতগামী KU-এর ২টি, শারজাহগামী G9 এয়ার অ্যারাবিয়ার ২টি, বাহরাইনগামী GF গালফ এয়ারের ২টি, কাতারগামী QR কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী EK এমিরেটসের ২টি, J9 জাজিরা এয়ারওয়েজের ৪টি, FZ ফ্লাইদুবাইয়ের ৪টি, BG বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি এবং BS ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।

 

অন্যদিকে, একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে বলে জানা গেছে। এসব ফ্লাইটের মধ্যে ওমানের মাস্কাট (MCT), সৌদি আরব (KSA) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালিত হয়েছে।

 

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১০

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১১

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১২

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৩

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৪

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৫

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৬

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৭

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৮

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১৯

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

২০