নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

আবারও বড় পর্দায় ফিরছেন ‘কে-পপ ডেমন হান্টার্স’

নেটফ্লিক্সের ইতিহাসের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও সনি। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তার পর নির্মাতা ম্যাগি ক্যাং এবং ক্রিস অ্যাপেলহ্যান্স আবারও বড় পর্দায় ফিরছেন এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার নিয়ে। সিনেমাটি ২০২৯ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। 

পরিচালক ম্যাগি ক্যাং এই ঘোষণা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, একজন কোরিয়ান নির্মাতা হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে দর্শকরা এই গল্পের চরিত্রগুলোকে আরও দেখতে চেয়েছেন। আমরা যে জগত তৈরি করেছি সেখানে দেখানোর মতো আরও অনেক কিছু বাকি আছে। এটি মাত্র শুরু।

সনি পিকচার্স অ্যানিমেশনের এই সিনেমাটি একটি কাল্পনিক কে-পপ গার্ল গ্রুপকে কেন্দ্র করে আবর্তিত, যারা তাদের সংগীতের মাধ্যমে বিশ্বকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। যদিও দ্বিতীয় পর্বের মূল কাহিনী এখনো প্রকাশ করা হয়নি, তবে নির্মাতারা চরিত্রগুলোর বিবর্তন এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।

২০২৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে। সিনেমাটি শুধু ওটিটি প্ল্যাটফর্মেই নয়, বরং এর ‘সিং-অ্যালং’ সংস্করণটি প্রেক্ষাগৃহেও ব্যবসায়িক সাফল্য পায়। নেটফ্লিক্সের চিফ কন্টেন্ট অফিসার বেলা বাজারিয়া জানান, সিনেমাটি ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী একটি বিশাল ফ্যানডম তৈরি করতে সক্ষম হয়েছে।

বর্তমানে সিনেমাটি অস্কারের ‘সেরা অ্যানিমেটেড ফিচার’ এবং এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এর জন্য ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে। নেটফ্লিক্সের পাশাপাশি সনি পিকচার্স অ্যানিমেশনও এই ইউনিভার্সকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১০

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১২

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৩

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৪

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৫

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৬

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৭

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৮

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৯

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

২০