সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
তিনি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) এর মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন