নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

উত্তরা প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল বৈঠকে একক দল হিসেবেই অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। জাতীয় ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচনের পর ঐক্য ভঙ্গ এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে সরে আসার অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা শুরু থেকেই বলে আসছে এনসিপি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিরোধীদলীয় নেতার সঙ্গেও বৈঠক করেছেন তারা। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য, ফ্যাসিবাদী শক্তি ভারতের সহযোগিতায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, জাতীয় নির্বাচনের সময় গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো। বিএনপিসহ বিভিন্ন দল জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালালেও নির্বাচনের পর জাতীয় ঐক্য ভেঙে দিয়েছে বিএনপি।

এমনকি সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে জনগণের কাছে দেওয়া অঙ্গীকারও ভঙ্গ করেছে দলটি বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গণভোটের পক্ষে প্রচারণার কথা উঠে এলেও গণভোটের রায় বাস্তবায়নে দলটির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।

আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি একক দল হিসেবেই অংশ নেবে বলে জানান নাহিদ ইসলাম। সংকট কিংবা কঠিন সময় এলেই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

২

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

৩

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

৫

উচ্ছেদ সত্ত্বেও পুনর্দখল : কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

৬

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

৭

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৮

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের মধ্যে চুক্তি

৯

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

১০

এআই দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

১১

৩০ হাজার ফুট ওপরে সিনেমা : হলিউডের রমরমা ব্যবসা

১২

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

১৩

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৫

মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

১৭

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

১৮

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রে/প্তার ১

১৯

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রে/ফতার ১

২০