নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআইএ) আয়োজনে ‘টিম ওয়ার্ক বিল্ডস বিজনেস’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিআইএ ফুটবল কাপ ২০২৬’।

এ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৭ নভেম্বর রাজধানীর (পূর্বাচলে) বেরাইদ এথলেট হাবে শুরু হবে। এতে দেশের ১২টি স্বনামধন্য সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এ উপলক্ষে আজ রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ঘোষণা, ম্যাচের ড্র এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিসিআইএ পরিচালক আব্দুল হাকিম সুমন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিআইএ সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম এবং সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট রাশিদ মাইমুনুল ইসলাম, মহাসচিব এরফান উদ্দিন ও পরিচালক হামজা সাকিফ তাবানী।

সংবাদ সম্মেলনে বিসিআইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত কাজের মনোভাব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান হলো— বিসিএল সিরামিকস, আলী সিরামিকস, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিকস, আরএকে সিরামিকস, স্টিলা সিরামিকস ও শেলটেক সিরামিকস।

টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চীনের কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।
এছাড়া সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন, ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

এ ছাড়া ব্যাংকিং পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফাইন্যান্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আইপিডিসি।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের সিরামিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

২

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

৩

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

৫

উচ্ছেদ সত্ত্বেও পুনর্দখল : কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

৬

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

৭

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৮

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের মধ্যে চুক্তি

৯

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

১০

এআই দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

১১

৩০ হাজার ফুট ওপরে সিনেমা : হলিউডের রমরমা ব্যবসা

১২

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

১৩

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৫

মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

১৭

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

১৮

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রে/প্তার ১

১৯

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রে/ফতার ১

২০