নিউজ ডেস্ক
৩৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

কিয়েভে রুশ হা/মলায় নি/হত ২, আ/হত ৪

 ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতের বেলা রুশ হামলায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত পঞ্চম বছরে গড়ানোর মধ্যে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ক্রমেই বেড়েছে।

রাতের হামলার আগে ইউক্রেনের বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির বিষয়ে সতর্ক করে। পরে তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভের দিকে এগিয়ে আসছে।

এএফপির সাংবাদিকরা শহরজুড়ে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কিছুটা বিঘ্নও দেখা গেছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে জানায়, হামলায় ‘দুইজন নিহত ও চারজন আহত’ হয়েছেন।

কর্মকর্তারা জানান, হামলায় আগুন ধরে যায় এবং কিয়েভ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ‘কিয়েভ অঞ্চলে আবারও শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।’

রাজধানীতে জরুরি বিভাগের কর্মীরা বাড়িঘর, গুদাম, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন স্থানে লাগা আগুন নেভাতে কাজ করেন।

রাশিয়া নতুন ধরণের জেটচালিত ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন প্রচলিত ড্রোনের তুলনায় দ্রুতগতির এবং প্রতিহত করা কঠিন। প্রচলিত ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল, ১ ভিকটিম ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর

১

নাগোয়ার আকাশে স্বস্তি, কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

২

কিয়েভে রুশ হা/মলায় নি/হত ২, আ/হত ৪

৩

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

৪

সাগর-রুনি হ/ত্যা মা/ম/লার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

৫

রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই

৬

মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের

৭

এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা

৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

৯

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রে/প্তার

১০

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ১০৫ জন গ্রে/ফতার

১১

নতুন ব্রিটেন গড়ার অঙ্গীকার বার্নহামের

১২

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়

১৩

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

১৪

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

১৫

ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি

১৬

মদের বারের ঠিকানা পরিবর্তনে নতুন নীতিমালা: একই থানার বাইরে স্থানান্তর নয়

১৭

ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনপির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

১৮

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৯

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

২০