নিউজ ডেস্ক
৫৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

১

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

২

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৩

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

৪

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

৫

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

৬

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৭

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

৮

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

৯

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১০

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১১

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১২

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৩

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

১৪

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

১৫

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৬

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

১৭

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

১৮

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

১৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান!!

২০