নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে টানা ছয় দিন ভেসে থাকার পর উদ্ধার করা হয়েছে আট জেলেকে। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফিশিং বোটসহ জীবিত অবস্থায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
​আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দফপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মাছ ধরতে গিয়ে সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফিশিং বোটটি দীর্ঘদিন সাগরে ভাসতে থাকে।
​পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর বিকেলে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিকের সাথে যোগাযোগ করে তাদের চরম বিপদের কথা জানান। সংবাদ পেয়ে বোট মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনের শরণাপন্ন হন।
​সহায়তার আবেদন পেয়েই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। সফল অভিযানের মাধ্যমে তারা বিকল হয়ে যাওয়া ট্রলারসহ আটজন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে ফিরিয়ে আনে।
​উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা এবং পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া বোট ও জেলেদের তাদের নিজ নিজ মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

১

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

২

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৩

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

৪

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

৫

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

৬

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৭

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

৮

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

৯

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১০

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১১

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১২

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৩

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

১৪

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

১৫

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৬

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

১৭

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

১৮

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

১৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান!!

২০