নিউজ ডেস্ক
৫২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

দক্ষিণখানে মসজিদের দেয়াল ভেঙে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা, হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
রাজধানীর দক্ষিণখানে মধ্যরাতে বায়তুল মামুর জামে মসজিদের দেয়াল ভেঙে বেআইনি ভাবে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হঘটনায় হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণখানার পূর্ব আজমপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দেয়াল ভাঙার শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হাতেনাতে সন্দেহজনক পাকড়াও করে। পরে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজমপুর জামতলা এলাকার তিনতলা বিশিষ্ট বায়তুল মামুর জামে মসজিদটি প্রায় ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা দানিছ মাস্টারের ছেলে মো. ফিরোজ মিয়া মসজিদের উত্তর পাশের একাংশ জমি নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

​মসজিদ কমিটি ও এলাকাবাসী জানান, ঘটনার রাতে ফিরোজ মিয়ার নির্দেশে একদল লোক কৌশলে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্বিতীয় তলার উত্তর পাশের মূল দেয়াল ভাঙার কাজ শুরু করে। শব্দ শুনে এলাকাবাসী ও কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাজমিস্ত্রি মো. হানিফ ও মো. রিপনকে হাতেনাতে ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফিরোজ মিয়ার নির্দেশে ও হুমকির মুখে তারা এই দেয়াল ভাঙার কাজ করছিল। জনতার উপস্থিত টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতরা দোষ স্বীকার করায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।

​অভিযোগ রয়েছে, সম্প্রতি সাবেক মসজিদ কমিটির (সাবেক সভাপতি প্রকৌশলী ফখরুল ইসলাম ও সম্পাদক মো. নজরুল ইসলাম) সাথে যোগসাজশে ফিরোজ মিয়া বেআইনিভাবে নির্মাণের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওই কমিটি ভেঙে দেন এবং গত ৪ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে আহ্বায়ক হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন খান লিটন এবং সদস্য সচিব হিসেবে শেখ মাসুম হায়দার দায়িত্ব পান।

​নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শেখ মাসুম হায়দার ও আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন খান লিটন অভিযোগ করে বলেন, “ঘটনার পর থেকে ফিরোজ মিয়ার লোকজন আমাদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

​এ বিষয়ে অভিযুক্ত মো. ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণখানে মসজিদের দেয়াল ভেঙে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা, হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

১০

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

১১

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

১২

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

১৩

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

১৪

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১৭

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১৮

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৯

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

২০