নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

আমেরিকা থেকে হঠাৎ মৌসুমীর ভিডিও বার্তা, যা বললেন অভিনেত্রী

কয়েক বছর ধরেই আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। পারিবারিক কারণেই তার এই প্রবাসজীবন। তবে দূরে থাকলেও মাঝে মাঝে কাজ ও অন্যান্য বিষয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী।

এবার হঠাৎ এক ভিডিও বার্তায় হাজির হলেন মৌসুমী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেই ভিডিও পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী।

বার্তার শুরুতে দর্শকদের সালাম দেন মৌসুমী। অতঃপর বললেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবত।’

মৌসুমীর কথার শুরুটা থেকেই আঁচ করা গেল, এটি আসলে তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসা নিয়ে নতুন উদ্যোগের খবর। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এর পাশাপাশি নতুন শাখা চালু করা হচ্ছে সাভারের হেমায়েতপুরে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করা হবে।

ভক্ত-অনুরাগীদের সেই রেস্টুরেন্টে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে, কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।’

সবশেষে ভক্তদের জন্য শুভকামনা জানিয়ে এবং নিজেদের জন্য দোয়া চেয়ে বার্তা শেষ করেন মৌসুমী।

প্রসঙ্গত, মাঝে মাঝেই গুঞ্জন ওঠে, ওমর সানীর সঙ্গে নাকি মৌসুমীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা গেছে। তবে দিন কয়েক আগেও একটি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্টুরেন্ট ইস্যুতেও মৌসুমীর ভিডিও বার্তায় আরো স্পষ্ট হয়ে গেল, সানী-মৌসুমীর সম্পর্কটা ঠিকঠাক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১১

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৩

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৪

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

২০