নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

বইপড়া, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে শিশুদের এগিয়ে নিতে রিড-এ-থন

স্টাফ রিপোর্টার : শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘লাইফ সেন্টার প্রজেক্ট’-এর উদ্যোগে রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ৩০ শে জুলাই দিনব্যাপী ‘রিড-এ-থন’ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্যে লাইফ সেন্টার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (পিএনএস অ্যান্ড কর্পোরেট) প্রেরণা চিসিম আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন। পরে শিশুদের অংশগ্রহণে পঠন, অনুচ্ছেদ লিখন, গল্প বলা, কুইজ ও পাজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন অ্যাঞ্জেলিকা পলিন গোমেজসহ প্রকল্পের ফ্যাসিলিটেটররা।
এ ছাড়া বিভিন্ন লার্নিং সেন্টারের শিশুদের পরিবেশনায় নৃত্য, কবিতা আবৃত্তি, শিক্ষণীয় নাটিকা, পাপেট ড্যান্স ও সংগীত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে শিশুদের তৈরি শিক্ষা উপকরণ ও সৃজনশীল কাজ নিয়ে স্টল প্রদর্শনীরও আয়োজন করা হয়। অতিথিরা স্টল পরিদর্শন করে শিশুদের মেধা, কল্পনাশক্তি ও শেখার অগ্রগতির প্রশংসা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও বিভিন্ন প্রতিভার প্রকাশ অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা পড়াশোনা থেকে ঝরে না পড়ে এবং শিক্ষাজীবনে কোনো সমস্যা দেখা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তা নেয়।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ঢাকা) ও সহকারী পরিচালক (প্রাক-প্রাথমিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা) মো. জয়নাল আবেদীন, ডিরেক্টর (অপারেশন অ্যান্ড টেকনিক্যাল) খান মানছুরা আক্তার টুইন,
লিমা হান্না দারিং, ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি’ক্রুজ এবং সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিও সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

সাভার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

সুনামগঞ্জের জলিলপুর এলাকার সুরমা নদীতে একটি ভাসমান লাশ উদ্ধার।

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

ধনবাড়ীর বানিয়াজানের সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বইপড়া, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে শিশুদের এগিয়ে নিতে রিড-এ-থন

রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু!

নওগাঁয় পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি

১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৃতীয় ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, বাড়বে বৈশ্বিক দক্ষতা

১১

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.

১৩

নাগরিক সেবা ও উন্নয়নে উত্তরায় ডিএনসিসির মতবিনিময় সভা

১৪

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন!

১৫

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৬

নবীনগরের কৃতি সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই!

১৭

কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

১৮

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

১৯

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের প্রতিবন্ধী সেবা কেন্দ্র

২০