নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সোমবার  ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় বিভিন্ন স্থানে আগুন লাগে এবং অন্তত আটজন আহত হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কিয়েভ ও এর আশপাশের এলাকায়  রাশিয়ার এটি দ্বিতীয় হামলা। চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যা সংঘাতের ক্রমবর্ধমান তীব্রতার ইঙ্গিত দিচ্ছে।

এএফপির এক সাংবাদিক জানান, সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির সময় কিয়েভে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ৩০ মিনিট পর এএফপির সাংবাদিকরা আকাশে একাধিক আলোর ঝলকানি দেখতে পান। একই সময়ে আরও কয়েক দফা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ‘ রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।’

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন , শহরের আকাশ  প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তিনি জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান।

কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, ‘রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে আট জন আহত হয়েছেন।’

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানা গেছে, রাশিয়ার হামলায় কিয়েভে পাঁচজন আহত হয়েছেন। এছাড়া রাজধানীর উত্তর-পশ্চিমের শহর বুচায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে মস্কোর নিয়ন্ত্রিত এলাকাগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। ইউক্রেনের লক্ষ্য, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়া।

রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, সেভাস্তোপলের কাছে ইউক্রেনের এক হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রাজভোজায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘সেভাস্তোপলের কাছে জ্বালানি অবকাঠামোতে শত্রুপক্ষের হামলার পর আমাদের শহর সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ বলেন, রাশিয়ার রাজধানী মস্কোর দিকে আসা ইউক্রেনের একাধিক ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত

প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ১১শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮

২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আতাউর রহমান সরকার!

১০

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

১১

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার, টাকা লুটের অভিযোগ

১২

দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

১৩

পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৪

কুলাউড়ায় দেশগড়তে জুলাই জাগরণ কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ

১৫

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৬

মধুখালীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১৭

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

১৮

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

১৯

নজরুল চেতনায় মুখরিত কিশোরগঞ্জ: সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়

২০