নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আতাউর রহমান সরকার!

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শারীরিক প্রতিবন্ধকতা জয় করতে ২৫ জন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

​রবিবার (৫ জুলাই) দুপুরে কসবা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আতাউর রহমান সরকার। নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ কাজী ইয়াকুর আলী, কাজী সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন ভূঁইয়া এবং বোরহান উদ্দিন খান।

​প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার পথে প্রকৃত বাধা হতে পারে না। সমাজের বিত্তবানদের সহযোগিতা এবং নিজের প্রবল আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব।’

​অনুষ্ঠানে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ১১শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮

২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আতাউর রহমান সরকার!

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার, টাকা লুটের অভিযোগ

দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

১০

পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১১

কুলাউড়ায় দেশগড়তে জুলাই জাগরণ কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ

১২

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৩

মধুখালীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১৪

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

১৫

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

১৬

নজরুল চেতনায় মুখরিত কিশোরগঞ্জ: সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়

১৭

তানযিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের উদ্যোগে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্ন শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৮

পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৯

কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেপ্তার

২০