নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

 বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ রাতে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার মারকুইসহোস বলেছেন, তার দল প্রতিনিয়ত উন্নতি করছে। ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।

গত অক্টোবরে একটি প্রীতি ম্যাচে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে ইতিহাসে প্রথম জয় পেয়েছিল জাপান।

ওই জয়ের সঙ্গে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের সাফল্য যোগ হওয়ায় উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে জাপানকে অন্যতম সম্ভাব্য চমক হিসেবে ধরা হচ্ছিল।

হিউস্টনে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে জয়ী দল শেষ ১৬ নিশ্চিত করবে। এই ম্যাচের আগে মারকুইনহোস আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন। ৩২ বছর বয়সী পিএসজির এই ডিফেন্ডার বলেছেন প্রীতি ম্যাচের হার থেকে দল গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে।

তিনি বলেন, “আমি মনে করি, ওই ম্যাচটি আমাদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল। গত কয়েক বছরে আমরা যা কিছু পার করেছি, সবকিছুই আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে নিয়ে এসেছে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শেখার সুযোগ করে দিয়েছে। ঐ ম্যাচটি ছিল আমাদের জন্য একটি পরীক্ষা, আর আমাদের কোচ সেখানে যা দেখার দরকার ছিল, তা দেখতে পেরেছেন। এরপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। দল হিসেবে আমরা অনেক বদলেছি। অনেক সমন্বয় করা হয়েছে এবং শেষ কয়েকটি ম্যাচে আমরা দল হিসেবেও অনেক বেশি পরিণত হয়েছি।”

তিনি অভিজ্ঞ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে বলেন, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপাজয়ী এই কোচ দলে স্থিতিশীলতা ও কৌশলগত দক্ষতা এনে দিয়েছেন।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এরপর তারা হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে একই ব্যবধানে হারায়।

মারকুইনহোসের মতে, ব্রাজিল ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর দল আরও পরিণত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই গর্বের বিষয়। শুরুর দিকে আমরা একসঙ্গে ঠিকভাবে খেলতে পারছিলাম না। পরে আমাদের কোচ যেসব পরিবর্তন করেছেন, সেগুলো দারুণ কাজে দিয়েছে।”

তিনি আরও বলেন, “তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন কোচ। খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত করা যায়, সেটা তিনি খুব ভালো জানেন।”

গত বছরের মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে দলে “কিছুটা অস্থিরতা” ছিল বলেও উল্লেখ করেন মারকুইসহোস। এ সম্পর্কে তিনি বলেন, “এখন সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, আর আমাদের একজন অসাধারণ কোচও আছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

ইটবোঝাই ট্রাক খাদে, নিহত ২

প্রয়াত গোলাম সানিয়াত সুবহানের স্মরণে সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

দীপশিখা মেটি স্কুল স্থাপত্য শৈলীর অনন্য ও আন্তর্জাতিকভাবে সমাদৃত দৃষ্টান্ত

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি

উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইসরাইল-লেবানন চুক্তির মূল বিষয়গুলো

১১

দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!

১২

ভেজালমুক্ত গুড়া মসলা ও জিও ব্যাগ তৈরি করে সফল চুয়াডাঙ্গার মরিয়ম

১৩

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

সামিয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী রোমান পটুয়াখালী থেকে গ্রেপ্তার

১৫

বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

১৬

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

১৭

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৮

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ রেঞ্জার্স সদস্য

১৯

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা ফয়সাল গ্রেফতার

২০