নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা ফয়সাল গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে আসামি ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল ২৭ জুন (শনিবার) সন্ধ্যায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ফয়সাল শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

​র‍্যাব-১০ ও স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ ১০-১২ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়।

​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদানের প্রস্তুতি নিলে ফয়সালের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​এই চাঞ্চল্যকর ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো: রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধা প্রদানসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০ (কেরাণীগঞ্জ, ঢাকা) বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

​এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি ফয়সালকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ রেঞ্জার্স সদস্য

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা ফয়সাল গ্রেফতার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর ও রাজশাহীর ৭৬ সাংবাদিক

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ “!

রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

সংসদের অধিবেশন শুরু

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

১০

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

১১

ফেসবুক ভিডিও নাকি জমিজমা বিরোধ? মাগুরায় বিএনপি নেতা হামলার শিকার!

১২

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

১৩

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই: জাহেদ উর রহমান

১৫

অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

১৬

পটুয়াখালী ভার্সিটির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

১৭

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

১৮

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

১৯

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবেদিন ফারুকের

২০