নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু হলো।

আজ রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত প্রধান অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময় ভার্চুয়ালি যুক্ত ছিল বাকি নয়টি হাসপাতাল।

যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হয়েছে সেগুলো হলোÑ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নতমানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়েই দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১০টি জেলা হাসপাতালে আধুনিক আইসিইউ স্থাপন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

১০

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

১১

রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১

১২

ক্রোয়েশিয়ায় নৌযান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

১৩

সাভারে ইয়াবা ও হিরোইনসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

১৫

মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক

১৬

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

১৭

৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৮

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯

১৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

২০