নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে ফ্যাটি লিভার প্রতিরোধে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সম্মেলনের অন্যতম প্যানেলিস্ট হিসেবে অংশ নেন  স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ‘৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি’ (ডব্লিইউএইচএ৭৯)-এর সাইডলাইনে বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এস এল ডি বা ফ্যাটি লিভার) প্রতিরোধে এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গ্লোবাল লিভার ইনস্টিটিউট’ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এই সাইড লাইন সভার আয়োজন করে।

সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ ব্যক্তিরা একমত হন যে, খাদ্যাভ্যাস ও জীবন আচরণের পরিবর্তন, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি নিশ্চিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।

সম্মেলনে প্রধান প্যানেলিস্টদের অন্যতম হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘অসংক্রামক রোগ বা এনসিডি-এর তালিকায় লিভারের রোগগুলো দীর্ঘদিন আড়ালে থেকে গেছে। বিশ্বজুড়ে লাখো মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী এই নীরব ঘাতক রুখতে হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তর থেকেই রোগ শনাক্তকরণের আধুনিক ব্যবস্থা জোরদার করতে হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায়ে ফ্যাটি লিভার ও অন্যান্য সংক্রামক-অসংক্রামক লিভার রোগ প্রতিরোধে যুগোপযোগী ডিজিটাল স্ক্রিনিং ও জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত কর্মসূচির বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরেন।

উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সংলাপে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। প্যানেলে ড. মুহিতের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মুস্তফা কামাল।, নাইজেরিয়ার স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক মুহাম্মদ আলী পাটে, রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী ড. ওলেগ সালাগে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ ড. সালমান খলিফা আবদুল্লাহ আল-সাবাহ এবং কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ প্রতিরোধ বিভাগের প্রধান শেখ ড. মোহাম্মদ বিন হামাদ আল-থানি। এছাড়া চীনের ন্যাশনাল হেলথ কমিশনের প্রতিনিধি লেই হাইচাও সেশনে নিজেদের কৌশলগত অবস্থান ব্যক্ত করেন।

সম্মেলনের আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি পি. ক্লুগে এবং মিসরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী অধ্যাপক ডা. খালেদ আবদেল গাফফার, গ্লোবাল লিভার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ল্যারি আর. হোল্ডেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০