নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

শাস্তির কবলে পান্ডিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।

ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে পান্ডিয়াকে।

ইনজুরির কারণে চলতি আইপিএলে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি পান্ডিয়া। ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেই শাস্তির মুখে পড়লেন তিনি।

কোলকাতা ইনিংসের দশম ওভারের চতুর্থ বল করার সময় উইকেটের দু’টি বেল আঙুল দিয়ে টোকা মেরে ফেলে দেন পান্ডিয়া। এমন কাজ করার জন্য শাস্তির মুখে পড়লেন তিনি।

আইপিএলের আচরণবিধির ধারায় বলা হয়েছে, ‘ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম ও ফিটিংসের অপব্যবহারের’ কথা। পরে নিজের ভুল স্বীকার করেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন পান্ডিয়া।

পান্ডিয়ার শাস্তি পাওয়া ম্যাচে কোলকাতার কাছে ৪ উইকেটে হারে মুম্বাই। চলতি আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাইয়ের। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৪ জয় ও ৯ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে মুম্বাই।

আগামী রোববার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০