নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। হারারেতে ২৮ জুন থেকে ২ জুলাই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

হারারেতেই ৬, ৯ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এরপর ১৫ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে।

২০২২ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। দুই সিরিজই ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০২১ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত টেস্টে ২০বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৯টিতে এবং জিম্বাবুয়ে জিতেছে ৮টিতে । ৩টি টেস্ট ড্র হয়।

তবে গত বছর সর্বশেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। ঐ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি :
২৮ জুন-২ জুলাই : টেস্ট, হারারে
৬ জুলাই : প্রথম ওয়ানডে, হারারে
৯ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, হারারে
১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, হারারে
১৫ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, বুলাওয়ে
১৭ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে
১৯ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০