নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দলে সুযোগ হয়নি ফোডেন-আর্নল্ড-পালমারের

ফিল ফোডেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারকে ছাড়াই আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

এমনকি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি হ্যারি ম্যাগুয়ার, লুক শ, অ্যাডাম হোয়ার্টন, মর্গান গিবস-হোয়াইটের।

দল সাজাতে অভিজ্ঞদের বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তিনি বলেন, ‘গত তিন দিনে অনেক ফোনকল করতে হয়েছে। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কঠিন সিদ্ধান্ত নিতে আমি পছন্দ করি। তবে এখন স্বস্তি লাগছে, আবার রোমাঞ্চও কাজ করছে। দলের সাথে বিমানে ওঠার তর সইছে না।’

এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন এবং চেলসির হয়ে পালমার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আলেক্সান্ডার-আর্নল্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

তবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ওলি ওয়াটকিনস ও ইভান টনির। আন্তর্জাতিক বিরতির পর অ্যাস্টন ভিলার হয়ে দশ গোল করেছেন ওয়াটকিনস।

ইনজুরি থাকা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন টিনো লিভরামেন্টো ও ডিজেড স্পেন্স। উরুর চোটে গত এক মাস মাঠের বাইরে ছিলেন লিভরামেন্টো এবং চোয়ালের ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি স্পেন্স।

বিশ্বকাপে ‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ইংলিশদের। এরপর ২৩ জুন গানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল :
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড
ডিফেন্ডার : রিস জেমস, এজরি কোনসা, জারেল কোয়ানসাহ, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, ডিজেড স্পেন্স, টিনো লিভরামেন্টো
মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে
ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০