নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

পানছড়ি উপজেলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

​পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

​পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে এই ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারছেন। এর ফলে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির সম্প্রসারণ ঘটবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

​বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০