নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে নয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামি পক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সহিদুল ইসলাম সরদার ও আবদুস সাত্তার পালোয়ানসহ অপর প্রসিকিউটররা।

এই মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেনÑ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

নানক ও তাপসসহ এই মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেনÑ ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই মামলার আসামিদের বিরুদ্ধে উসকানি-প্ররোচণা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয়।

এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ নয় জন নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকের মৃত্যু

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের আদালত

পিঠাভোগ হবে রবী ঠাকুরের গবেষণাগার : হেলাল এমপি

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

১১

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

১২

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

১৩

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক; ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

১৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

১৭

সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

১৯

সিজন-২৪ মার্সেল ব্রান্ডের ডিজিটাল ক্যাম্পেইন র‍্যালি ও ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

২০