নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার চালানো এ হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একজন জীবিত উদ্ধার হয়েছেন বলে জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি’র হিসাব অনুযায়ী, সাম্প্রতিক এ হামলাটি গত কয়েক মাস ধরে চলা একই ধরনের ধারাবাহিক অভিযানের অংশ। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৮৯ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একজন বেঁচে গেছেন। তবে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে ইউএস কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে বলেও জানায় তারা।

আগের হামলাগুলোর মতো এবারও সাউথকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে, লক্ষ্যবস্তু হওয়া নৌযানটি ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত একটি সংগঠন’ পরিচালনা করছিল। এছাড়া গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, নৌযানটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল।

এক্সে প্রকাশিত পোস্টের সঙ্গে একটি সাদা-কালো ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পানিতে চলমান একটি ছোট নৌকা ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায়। পরে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বরের শুরুতে কথিত মাদক চোরাচালানকারী নৌযানগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রশাসনের দাবি, তারা লাতিন আমেরিকা ভিত্তিক তথাকথিত ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধে রয়েছে।

তবে যেসব নৌযানে হামলা চালানো হচ্ছে, সেগুলো সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত কি-না এমন কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এ কারণে অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবারের হামলাটি এক মাসের মধ্যে নবম হামলা।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ এতে এমন সব বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালকুঠির সংস্কার শেষ পর্যায়ে, শিগগিরই উদ্বোধন ১৫২ বছরের পুরোনো ঐতিহ্যের নিদর্শন

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

মাদকের অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

জেলেদের চালে কাটতি, তালিকায় অজেলে! রাজাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ

শ্রীপুরে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু!

​রাণীনগরে চকলেটের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ১

আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

মোমিনুল-শান্তর জুটিতে শতরান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

১০

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

১১

রেড ক্রিসেন্ট দিবসে খুলনায় আলোচনা সভা ও র‌্যালি

১২

মির্জা ফখরুলকে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৩

ইসরায়েলি হামলায় নিহত দীপালী আক্তারের মরদেহ দেশে

১৪

রোদ উঠেছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে, ফিরেছে প্রাণচাঞ্চল্য

১৫

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

১৬

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে

১৭

দক্ষ মানবপুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার

১৮

পাঁচগাছী ইউনিয়নের উন্নয়নের স্বপ্ন কতটুকু বাস্তব হয়েছে?

১৯

ঢাকায় আবাসন খরচ, হয়রানি বেশি নারীর

২০