মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোমিনুল ও শান্ত। মোমিনুল ৩১ ও শান্ত ৩৯ রানে অপরাজিত আছেন।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম ওভারের প্রথম বলে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২টি চারে ৮ রান করেন তিনি।
১১তম ওভারের শুরুতে দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের আরেক পেসার হাসান আলির বলে আউট হন ২টি বাউন্ডারিতে ১৩ রান করা ওপেনার সাদমান ইসলাম।
দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০ রানের অবি”িছন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা।
৪টি চারে মোমিনুল ৩১ রানে এবং শান্ত ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের আফ্রিদি ও হাসান ১টি করে উইকেট নিয়েছেন।
মন্তব্য করুন