স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজশাহীতে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
আজ (শুক্রবার) সকাল ৮টায় শাহমখদুম বিমানবন্দরে তাকে স্বাগত জানান মাহফুজুর রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ সফরের উদ্দেশ্যে রাজশাহী পেঁছেছেন। এসময় মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলাপ করেন রাসিক প্রশাসক।
রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন