নিউজ ডেস্ক
৩৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল।

এর আগে সকালে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালের দুটি ম্যাচই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। দীপ্ত টেলিভিশন সেমি-ফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে।

চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন ও রানার্স আপ কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: আব্দুস সালাম। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি রায়হান আল মুঘনি।

পুরস্কার প্রদান মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: আব্দুস সালাম বলেন, ‘সুন্দর এই আয়োজনের জন্য বিএসজেএ’কে ধন্যবাদ। সামনে এমন আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও পাশে থাকবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘যারা (সাংবাদিকরা) আমাদের নিয়ে লেখে তাদের খেলা দেখা আলাদা আনন্দ। এমন আয়োজনে ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশ।’

স্কয়ার ট্রয়লিট্রিজের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, ‘এমন আয়োজনে স্কয়ার পাশে থাকতে পেরে গর্বিত। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নীতি সহায়তার আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে অধিকাংশ কোম্পানির দরপতন

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ চক্ষু ও মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানীর যোগদান

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

বিশ্বকাপ দলে কারভাহালের অন্তর্ভূক্তি নিয়ে আশাবাদী স্প্যানিশ কোচ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন

সরকারি জমিতে দেশের প্রথম পিপিপি সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ফেনীতে

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে কমিটি গঠিত

১০

গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির

১১

নওগাঁয় শিক্ষা সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা

১২

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

১৩

তৃণমূল রাজনীতিতে সক্রিয় মুখ: ত্রিশালে যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা

১৪

যুক্তরাষ্ট্রের পোপের সঙ্গে উত্তেজনা কমাতে উদ্যোগী রুবিও

১৫

গাকৃবিতে সয়াবিন গবেষণা নিয়ে কর্মশালা সয়াবিনের গুরুত্ব তুলে ধরতে জাতীয় কনসোর্টিয়ামের আহ্বান ভিসির

১৬

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত

১৭

অভিবাসন ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৮

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

১৯

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল প্রদান

২০