নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে হাটের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী বেলাল হোসেনের নেতৃত্বে একটি চক্র সরকারি আইন অমান্য করে হাটের জায়গা অবৈধভাবে কেনাবেচা করছে বলে জানা গেছে। এতে হাটের সাধারণ ও প্রকৃত ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাগদা বাজারের হাটের নির্ধারিত জায়গা দখল করে বেলাল হোসেন স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। শুধু দখলই নয়, সরকারি জমিকে পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে মোটা অঙ্কের বিনিময়ে অন্যের কাছে কেনাবেচা বা হস্তান্তর করা হচ্ছে। ‘হাট ও বাজার আইন ২০২৩’ অনুযায়ী সরকারি জায়গা কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হলেও তোয়াক্কা করা হচ্ছে না কোনো নিয়মনীতির।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, হাটের জায়গা দখল ও অবৈধভাবে কেনাবেচা হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের বসার স্থান সংকুচিত হয়ে পড়ছে। যারা বছরের পর বছর ধরে এখানে ব্যবসা করছেন, তারা এখন উচ্ছেদের আতঙ্কে রয়েছেন। অবৈধ দখলদারদের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রভাবশালী চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বা গোপনে নির্মাণ সামগ্রী জড়ো করছে। অবিলম্বে এই অবৈধ কেনাবেচা ও স্থাপনা নির্মাণ বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বাগদা বাজারের সচেতন মহল। সরকারি সম্পত্তি রক্ষা এবং প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

উলিপুরের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে

বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

১০

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

১১

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১২

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

১৩

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

১৫

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

১৬

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

১৭

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

১৮

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

কুয়েট অ্যাথলেটিকস দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

২০