নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সফল করতে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক।

সভায় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি, আয়োজনের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আয়োজনসহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই আয়োজন সফল করতে সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করা হবে।সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন আরও সফল ও সার্থক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েট অ্যাথলেটিকস দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১০

নাভারণ মহিলা মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন করলেন এমপি মাওঃ আজীজুর রহমান

১১

বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১২

নওগাঁর রাণীনগরে ৩৭ একর ভিপি সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলা

১৩

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস।

১৪

দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

১৫

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

১৬

দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান

১৭

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

১৮

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

১৯

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

২০