নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

দীর্ঘ প্রায় আট বছর পর ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

এর আগে ২০১৮ সালের ৫ জুন মো. আরিফুর রহমানকে সভাপতি এবং গিয়াস সরদার দিপুকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই কমিটি দায়িত্ব পালন করে আসছিল।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, আগের কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং নতুন নেতৃত্বও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন। সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

নবনিযুক্ত আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “দল ত্যাগীদের মূল্যায়ন করেছে। অতীতে দলের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েট অ্যাথলেটিকস দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১০

নাভারণ মহিলা মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন করলেন এমপি মাওঃ আজীজুর রহমান

১১

বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১২

নওগাঁর রাণীনগরে ৩৭ একর ভিপি সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলা

১৩

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস।

১৪

দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

১৫

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

১৬

দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান

১৭

অন্তত এক মাস মাঠের বাইরে স্যান্টনার

১৮

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

১৯

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

২০