তরিকুল ইসলামঃ
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের শার্শায় নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে শার্শাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সম্প্রীতির ডাক দেন মাওলানা আজীজুর রহমান। তিনি জানান, এলাকার উন্নয়নে কোনো বিভেদ রাখা হবে না এবং নারী শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এই নতুন ভবনটি অত্র অঞ্চলের নারী শিক্ষার্থীদের পাঠদানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন