নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে : কৃষিমন্ত্রী

 কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে।

আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত নবম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। সরকার আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর। সরকার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্যÑ চাহিদামাফিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি ডাটাবেজের আওতায় আসবে। চাহিদার বাইরে কোনো ফসল উৎপাদন হবে না। কৃষক অনলাইনের মাধ্যমে জানতে পারবে কোন জমিতে কী ফসল, কত পরিমাণে চাষ করতে পারবেন। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না।

মন্ত্রী ভিক্টোরিয়া কলজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীকে বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে।

এর আগে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

১০

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

১১

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

কুয়েট অ্যাথলেটিকস দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৩

নাভারণ মহিলা মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন করলেন এমপি মাওঃ আজীজুর রহমান

১৪

বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

নওগাঁর রাণীনগরে ৩৭ একর ভিপি সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলা

১৬

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস।

১৭

দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

১৮

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

১৯

দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান

২০