নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাহমুদুল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারো সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা পূর্ব থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন বাসস-কে এ তথ্য জানান।

এর আগে ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দ্বিতীয় দফায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : মির্জা ফখরুল

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

আগামীকাল বালক ও বালিকা বিভাগের সেমিফাইনাল

খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম ও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে ফিরছে ডিপিএল

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

ঝড়-বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতির আশঙ্কায় ঝিনাইদহের ধান চাষিরা

মুন্সীগঞ্জে সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

১০

আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১১

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১২

লম্বা লাইনের পরিবর্তে উল্টো মোটরসাইকেল চালকদের অপেক্ষায় পাম্পের কর্মচারীরা।

১৩

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫১

১৪

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

১৫

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

১৬

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৭

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

১৮

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

২০