নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

জেলার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। মামলার সরকারি কৌশলী (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন (৩২) বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের সঙ্গে ভিকটিমের পরিবারের আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ও মনোমালিন্য ছিল।

ঘটনার পর নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশ ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু-কিশোর আইনে বিচারাধীন রয়েছে। অপর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

হত্যা মামলায় মাসুদ চৌধুরী চার দিনের রিমান্ডে

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

বছরে অতিরিক্ত ১৭০ কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা।

১০

ব্রিটিশ ও পাকিস্তান আমলের পুরোনো আইন পর্যালোচনায় সরকারের উদ্যোগ: আইনমন্ত্রী

১১

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

১২

আশুলিয়ায় মারুফ ভূঁইয়া ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৩

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

১৪

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

১৫

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

১৬

পিরোজপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

১৭

রাজশাহীতে ১৮ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১৮

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

১৯

বৈষম্যহীন সংস্কৃতি গড়তে সরকারের লক্ষ্য ইনক্লুসিভ সোসাইটি তৈরি

২০