নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মুন্সীগঞ্জে সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা আজ জেলার রামপাল মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তাঁর স্মরণে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে আমলকী ও নিম গাছের চারা রোপণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের (জি-৯) সভাপতি ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

মো. কামরুজ্জামান রতন বলেন, সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম মুন্সীগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি তৈরি করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নেতা কর্মীকে কাজ করতে হবে।

এম শামসুল ইসলাম ১৯৩২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রী এবং একই সঙ্গে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি মার্চ ১৯৯১ থেকে সেপ্টেম্বর ১৯৯১ পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং সেপ্টেম্বর ১৯৯১ থেকে সেপ্টেম্বর ১৯৯৩ পর্যন্ত খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ অক্টোবর ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ বক্ষব্যাধি সমিতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, লায়ন্স ফাউন্ডেশন, বিক্রমপুর ফাউন্ডেশন ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি বিক্রমপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ এপ্রিল ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মমতাজ আলো ও ফাহিমা নাসরিন মুন্নী, বিএনপি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি এবং মীরকাদিম পৌর বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : মির্জা ফখরুল

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

আগামীকাল বালক ও বালিকা বিভাগের সেমিফাইনাল

খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম ও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে ফিরছে ডিপিএল

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

ঝড়-বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতির আশঙ্কায় ঝিনাইদহের ধান চাষিরা

মুন্সীগঞ্জে সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

১০

হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

১১

আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

১২

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৩

লম্বা লাইনের পরিবর্তে উল্টো মোটরসাইকেল চালকদের অপেক্ষায় পাম্পের কর্মচারীরা।

১৪

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫১

১৫

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

১৬

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

১৭

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৮

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

১৯

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

২০