নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

অসময়ের প্রতিকূল আবহাওয়া এবং একটানা ভারী বৃষ্টির কারণে বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষকরা বিপর্যয়ের সম্মুখীন। রোপণ করা ধান এবং কাটা আধপাকা ধানের পর ক্ষেত এখন পানির নীচে। চোখের সামনে নিজেদের কষ্টার্জিত ফসল ভেসে যেতে দেখে হাজার হাজার কৃষক হতাশ।

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে উপজেলার নীচু জমি প্লাবিত হয়েছে। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ ধান কেটে জমিতেই শুকোতে দিয়েছিলেন। এই আকস্মিক দুর্যোগে মাঠের ধান  পানিতে ডুবে  থাকায় পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের মতে, এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব।

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এই মৌসুমে এই উপজেলায় মোট ৭হাজার ৩শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সেই আশা ভেঙে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বাসস’কে জানান, এবার কচুয়া উপজেলায় ৭ হাজার ৩শ’হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বর্তমানে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরির কাজ করছি।

তিনি বলেন,  ‘মাঠ পর্যায়ের তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও তথ্য জানা যাবে।’

কৃষকরা জানিয়েছেন, তারা এবার ঋণের ওপর নির্ভর করে চাষাবাদ করেছিলেন। এই দুর্যোগটি ঠিক ধান কাটার মৌসুমের আগে এসেছে। সরকারের কাছ থেকে দ্রুত সহায়তা এবং সার ও বীজের জন্য প্রণোদনা না পেলে আগামী মৌসুমে তাদের চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বাগেরহাটে ৭ হাজার ৩শ’হেক্টর জমির বোরো ধান পানির নীচে

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল খাদে পড়ে পর্যটকের মৃত্যু

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি : মনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

১০

আম খাওয়ার উপকারিকা!

১১

নরসিংদীতে মাদক বিরোধী অভিযান, ২জনকে দণ্ড

১২

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

১৩

মানব পাচার রোধে সীমান্তে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার, বিপন্ন শিশুদের পুনর্বাসন চলছে

১৪

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

১৭

সার সংরক্ষণে দ্রুতগতিতে এগোচ্ছে ৩৪টি আধুনিক বাফার গুদাম নির্মাণ

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন।

২০