নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে সৃষ্ট অচলাবস্থা কেটেছে। দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​সড়কে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর ফলে শুক্রবার দিনভর বাস চলাচল বন্ধ থাকে।
​ শুক্রবার রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ বৈঠকে বসে।

দীর্ঘ আলোচনার পর রাত আনুমানিক ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
​শনিবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরেছে।

​ধর্মঘট প্রত্যাহারের প্রক্রিয়া চলাকালীন শুক্রবার রাতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়:
পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে।বৈঠক চলাকালে মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
​ বিস্ফোরণের পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।
প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিরসনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে:
​”ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং জনভোগান্তি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ উভয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

১০

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

১১

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১৪

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১৫

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৬

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৭

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৮

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৯

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০