নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা প্রমুখ। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত পৌর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন জরুরি। তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি পরাজিত হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলার ৯টি ইউনিট সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন নেতারা। তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবের কারণে দলের ক্ষতি হয়েছে, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে সক্রিয় ও মাঠ পর্যায়ে কার্যকর নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানানো হয়। সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

১০

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

১১

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১৪

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১৫

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৬

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৭

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৮

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৯

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০