নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বীচ গেমসের কাবাডি ইভেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদক জয়ও নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।

আজকের ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে।

গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের যাত্রা এখানেই থামছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমান ফর্ম বজায় থাকলে এবার এশিয়ান বিচ গেমস থেকে ভালো কিছুই আসবে বলেই আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

এদিকে পুরুষ দল জয় দিয়ে আসর শুরু করলেও টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে সিরিয়াকে হারানোর পর পাকিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ। আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ইরানের কাছে। ৪৭-৩১ পয়েন্টে জয় পেয়েছে ইরান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১০

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১১

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১২

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৩

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৪

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৫

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৬

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

১৮

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

১৯

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

২০