নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

নারী নির্যাতন প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় এক আলোচনা সভা ও কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় ঝিকরগাছা হল রোড সংলগ্ন আকবর সাহেবের ভবনের দ্বিতীয় তলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পশ্চিম জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার আঞ্চলিক প্রধান (খুলনা অঞ্চল) ও পশ্চিম জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান (আসাদ)। সঞ্চালনায় ছিলেন পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মাহমুদ হাসান মাহমুদ লায়ন। তিনি তার বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি পূর্ব অনুমোদিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এতে পশ্চিম জেলা শাখা যশোরের সভাপতি হিসেবে মোঃ আসাদুজ্জামান (আসাদ), সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মনিরুল ইসলাম এবং জোনাল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ শফিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আবু রায়হানের নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাখার কার্যনির্বাহী সভাপতি এমদাদুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জোনাল কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম ও মোস্তফা কামালসহ সংস্থার অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী ব্যক্তিত্ব সাংবাদিক ডা. (হাকিম) মোঃ আলমগীর হোসেন, এবং সাংবাদিক এনামুল হোসেন,মোঃ ইমরান হোসেন হৃদয় প্রমুখ।

সভায় বক্তারা নারী নির্যাতন ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

১০

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

১১

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

১৪

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

১৫

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

১৬

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

১৭

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

১৮

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

১৯

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০