নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

বাংলাদেশ ক্লাবে পুলিশের অভিযান; মেলেনি অবৈধ কার্যক্রমের প্রমাণ

সিটিজেন নিউজ

হাফসা আক্তার :

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ ক্লাব লিমিটেড বারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্লাবটিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লাবের বার, স্টোর ও সংশ্লিষ্ট স্থাপনা তল্লাশি করা হয়। কিন্তু কোনো অবৈধ মাদক বা লাইসেন্স বহির্ভূত কার্যক্রমের সন্ধান মেলেনি।

রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত বাংলাদেশ ক্লাব লিমিটেডের অনুকূলে বার পরিচালনার বৈধ লাইসেন্স রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ধারা ১০ ও ১১ অনুযায়ী ২০১৮ সালে এ লাইসেন্স প্রদান করা হয়।

লাইসেন্স অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বার পরিচালনার অনুমতি রয়েছে। নির্ধারিত সময়ের বাইরে কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ। এছাড়া ২১ বছরের কম বয়সীদের কাছে মদ পরিবেশন এবং অনুমোদনবিহীন ব্যক্তির কাছে মদ সরবরাহ আইনত দণ্ডনীয় অপরাধ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে সকল শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে এবং যেকোনো সময় পরিদর্শনের আওতায় আনা হতে পারে। নিয়ম লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ১০ ও ১৩ অনুযায়ী ক্লাবটির অনুকূলে ৭টি বিদেশি ব্র্যান্ডের মদ্যপ পানীয়ের রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছে, যার মেয়াদ ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত বলবৎ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্লাবে পুলিশের অভিযান; মেলেনি অবৈধ কার্যক্রমের প্রমাণ

স্কুলে খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা

গাকৃবিতে জলবায়ু সহনশীল মৌমাছি পালনে কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

গাকৃবিতে জলবায়ু সহনশীল মৌমাছি পালনে কর্মশালা অনুষ্ঠিত

এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে

যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন

ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১৬

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

১০

দেশে অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, দায়ী চিনি-লবণ-ট্রান্সফ্যাট

১১

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ৮৮৪ কোটি টাকা

১২

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

১৩

সিআইডির অভিযানে প্রতারণায় অভিযুক্ত দু’জন গ্রেফতার

১৪

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৫

কুড়িগ্রামে মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র

১৭

মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল

১৮

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

১৯

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

২০