দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আগের দিনের তুলনায় কিছুটা কমে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৪ কোটি ৬২ লাখ ৮ হাজার ৩৩৮ টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ারের দর।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য ০.০০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২৯৮ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২,০১৪ দশমিক ৯৪ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে ১,০৬৬ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানি- সিটি ব্যাংক, তৌফিকা ফুডস, ডমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাব, একমি পেস্টিসাইডস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স পিপি, পিপলস ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে থাকা দশ কোম্পানি-জেমিনি সি ফুড, এপেক্স ট্যানারি, এপেক্স স্পিনিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস, ওয়াটা কেমিক্যালস, সোনালী লাইফ, এশিয়াটিক ল্যাব, ইস্টার্ন হাউজিং এবং এপেক্স ফুডস।
অন্যদিকে, দর পতনের শীর্ষ দশ কোম্পানি-প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, সিঙ্গার বাংলাদেশ, বিডি ফাইন্যান্স, মীর আখতার, প্রাইম টেক্সটাইল, গোল্ডেন সন, রহিম টেক্সটাইল এবং ফার্স্ট ফাইন্যান্স।
মন্তব্য করুন