নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা নিশ্চিত করতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ভবনে ‘শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যদের জন্য শরিয়াহ গভর্ন্যান্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় এ মত দেন তারা। বিআইবিএম এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

উদ্বোধনী বক্তব্যে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদ বলেন, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা ও সততা নিশ্চিত করতে কার্যকর শরিয়াহ গভর্ন্যান্স অপরিহার্য। তিনি আরও বলেন, শক্তিশালী গভর্ন্যান্স কাঠামো আমানতকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা বৃদ্ধি করে এবং ইসলামিক ফাইন্যান্সের টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করে।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাতে সুশাসন ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে বিআইবিএম কাজ করে যাচ্ছে।

আয়োজক সূত্র জানায়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চলা এ কর্মশালায় দেশের বিভিন্ন ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

হবিগঞ্জে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১১

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

১২

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

১৩

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

১৪

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

১৫

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

১৬

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

১৮

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

১৯

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

২০