প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে নাটোর জেলা স্কাউটসের ১০দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাগানে হেলিপ্যাড মাঠ সংলগ্ন পুকুরে এই প্রশিক্ষণ শুরু হয়।
জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামীর তত্ত্বাবধানে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপি’র সাঁতার প্রশিক্ষক তুহিন আলী। নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমের সদস্যরা এই প্রশিক্ষণে সহযোগিতা প্রদান করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহি উদ্দিন জানান, স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক পিএস এ্যাওয়ার্ড এবং কাব স্কাউটসের শাপলা এ্যাওয়ার্ড প্রাপ্তির প্রত্যাশায় আঞ্চলিক পর্যায়ের সাঁতার পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে জেলা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন