নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিনদিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

এসময় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে একটি উন্নত ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন সম্ভব। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনদিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করবেন। মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

হবিগঞ্জে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

১০

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

১১

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

১২

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

১৩

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

১৫

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

১৬

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

১৭

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

১৮

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

১৯

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

২০