নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

পহেলা বৈশাখের একটি গানে প্রথমবারের মতো বাংলা সুর মিলিয়েছে এআই

বৈশাখ মানেই প্রাণের উৎসব। আর গান ছাড়া বাঙালির উৎসব তো অপূর্ণ। কিন্তু এবার পহেলা বৈশাখের একটি গান একটু আলাদা। কারণ, প্রথমবারের মতো বাংলা গানে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! এর মাধ্যমে বাংলার চিরায়ত ঐতিহ্যের চিরাচরিত আবহের গানে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা।

ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন

সচরাচর বৈশাখের গান মানেই ঢোল, খোল কিংবা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের কণ্ঠের মিশেল। তবে এবার সেই ধারা ভেঙে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রোতারা। আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন বিশেষ গান। এই গানের কথা ও সুর বিন্যাসে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনা করা হয়েছে এআই অ্যালগরিদম ব্যবহার করে।

যেভাবে তৈরি হলো এই সৃষ্টি

গানটির নির্মাতাদলের অন্যতম সদস্য শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার মাটির গান, লোকসংগীত এবং বৈশাখের চিরায়ত গানের সুরের ওপর প্রম্পট দেওয়া হয়। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এক সুর। এমনকি কণ্ঠস্বর এমনভাবে তৈরি করা হয়েছে, যা একই সঙ্গে আধুনিক এবং মাটির কাছাকাছি।

প্রযুক্তিবিদদের দাবি, গানটিতে এআই ব্যবহার করা হলেও এর মূল আবেগে কোনো কমতি রাখা হয়নি। অন্যদিকে, পহেলা বৈশাখে এআই প্রযুক্তিতে তৈরি গান মুক্তি পাওয়া মানেই প্রযুক্তি ও সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন।

ডিজিটাল বৈশাখের নতুন দিগন্ত

পহেলা বৈশাখকে উপজীব্য করে ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউবে গানটি একযোগে মুক্তি পেয়েছে।

গানটি দেখার লিংক : https://youtu.be/rG_11BBCdV4

এদিকে, গানটি প্রচারের পর দর্শক সাড়াও মিলছে বেশ। বাঙালির প্রাণের উৎসবে নতুন প্রযুক্তির এই সুরের ছোঁয়া আরও কতটা দর্শকপ্রিয়তা পায়, সেটিই দেখার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে সুদূর চীন থেকে নবীনগরে যুবক: এলাকায় কৌতূহল ও সতর্কবার্তা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

১০

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

১১

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

১২

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৩

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

১৪

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

১৫

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন

১৬

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৮

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

১৯

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

২০