নিউজ ডেস্ক
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত

দক্ষ জনশক্তি গড়ে তুলতে অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এসিসিএ’র সঙ্গে সমঝোতা স্মারক স্মাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়|

রাজধানীতে বৃটিশ হাইকমিশনারের বাসায় মঙ্গলবার এ সমঝোতা স্মারক ¯^াক্ষর করা হয়|

বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের ট্রেড এনভয় এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এর উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ ওয়ালিউল মানজুর সমঝোতা স্মারক স্মাক্ষর করেন|

এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনে সহায়তা করা এবং কর্পোরেট সেক্টর, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ-এসএমই, অ্যাকাউন্টিং ফার্ম এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং-বিপিও খাতে ক্যারিয়ার গঠনে প্রস্তুত করা|

অনুষ্ঠানে জানানো হয়, এই অংশীদারিত্বের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা এসিসিএ’র যোগ্যতার পথে প্রবেশাধিকারের সুযোগ পাবে, যা শুরু হবে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান-ক্যাট প্রোগ্রামের মাধ্যমে| এই সুযোগ একাডেমিক উন্নয়ন ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিকভাবে ¯স্মীকৃত এসিসিএ যোগ্যতা অর্জনের পথ ˆতরি করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে|

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দু’টি বৃহৎ প্রতিষ্ঠানের এই অংশীদারিত্ব জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং ˆবশ্বিক মানদণ্ডকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে|

বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের ট্রেড এনভয় এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, এই চুক্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিক যোগ্যতা অর্জনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন অংশীদারিত্ব আনুষ্ঠানিক রূপ পেল| এটি যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত|

এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান বলেন, অনেক ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা শুধু ডিগ্রি অর্জন নয়, বরং কর্মসংস্থান যোগ্য হওয়া| এই অংশীদারিত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে একটি বাস্তবসম্মত পথ ˆতরি করবে| যার ফলে তারা সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিসিয়ান-ক্যাট এর মাধ্যমে কর্মজীবন শুরু করতে পারবে|

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮বছরেও মেরামত হয়নি হেলে পড়া সেতুটি।চলাচলে চরম দুর্ভোগ এলাকাবাসীর।

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

১০

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১১

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

১২

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১৩

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১৪

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১৫

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৭

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৯

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

২০