নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

অঙ্গীকার রক্ষা করা ভালো মানুষের প্রমাণ। জগতের সবচেয়ে ভালো মানুষ তথা নবী-রাসুলরা সর্বদা ওয়াদা রক্ষা করতেন। এ জন্যই পবিত্র কোরআনে মুমিনদের বিশেষ গুণাবলি উল্লেখ করতে গিয়ে ‘ওয়াদা পূর্ণকারী’ গুণটিও উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আর তারা যখন ওয়াদা করে, তা তারা পূর্ণ করে থাকে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৭৭)

 

ওয়াদা রক্ষা করা আল্লাহ তাআলারও বিশেষ গুণ। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না।’

 

(সুরা : আলে ইমরান, আয়াত : ৯)

 

ওয়াদা রক্ষার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) বিরল নজির স্থাপন করে গেছেন। তাঁর চিরশত্রুরা পর্যন্ত তাঁকে ওয়াদার ব্যাপারে নিরাপদ মনে করত।

২. হুদাইবিয়া সন্ধির সময় মুশরিকদের সঙ্গে এই চুক্তি হয়েছিল যে কুরাইশের কোনো ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে চলে এলে তাকে কুরাইশের কাছে ফিরিয়ে দেওয়া হবে। হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পরপরই আবু বাসির উতবা ইবনে আসিদ মক্কার কারাগার থেকে পলায়ন করে মদিনায় চলে এলেন।

 

মুশরিকরা দুই ব্যক্তিকে মদিনায় পাঠাল তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য। রাসুল (সা.) আবু বাসির (রা.)-কে বললেন, ‘আবু বাসির! আমরা এই গোত্রের সঙ্গে যেসব অঙ্গীকার করেছি তা তুমি জান। আর আমাদের ধর্মে অঙ্গীকার ভঙ্গের অবকাশ নেই। আল্লাহ তাআলা তোমার ও তোমার মতো দুর্বলদের জন্য কোনো উপায় অবশ্যই বের করে দেবেন। তুমি তোমাদের গোত্রের কাছে ফিরে যাও।’ আবু বাসির আরজ করলেন, আল্লাহর রাসুল (সা.)! আপনি আমাকে মুশরিকদের হাতে সোপর্দ করছেন? তারা তো আমাকে বিপদের সম্মুখীন করবে? আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘না, তুমি যাও। আল্লাহ তোমাদের জন্য কোনো উপায় বের করে দেবেন।’ মোটকথা, আবু বাসিরকে কুরাইশের লোকদের হাতে সোপর্দ করে দিলেন।

 

(বুখারি, হাদিস : ২৭৩১)

 

৩. আবদুল্লাহ ইবনে আবিল হামসা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.)-এর নবুয়ত লাভের আগের ঘটনা। আমি তাঁর কাছ থেকে একটা জিনিস কিনে কিছু দাম বাকি রেখে এই বলে চলে গেলাম যে আমি অবশিষ্ট মূল্য নিয়ে এখানে এসে পৌঁছিয়ে দেব। পরে আমি অঙ্গীকার ভুলে গেলাম। তিন দিন পর আমার এ ওয়াদার কথা মনে পড়ল। আমি অবশিষ্ট মূল্য নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম, তিনি সেখানেই আছেন। তিনি বললেন, ‘ওহে যুবক! তুমি আমাকে কষ্ট দিয়েছ। আমি তিন দিন যাবৎ এখানে তোমার জন্য অপেক্ষা করছি।’

(সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯৬)

 

অঙ্গীকার ভঙ্গ করা মুনাফেকির লক্ষণ

 

নবীজি (সা.) ওয়াদা ভঙ্গ করাকে মুনাফেকির লক্ষণ হিসেবে উল্লেখ করে ইরশাদ করেছেন, ‘চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে নির্ভেজাল মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফেকির একটি স্বভাব থেকে যায়। তা হলো আমানত রাখা হলে খিয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে বিশ্বাসঘাতকতা করে এবং ঝগড়ার সময় গালাগাল করে।’ (বুখারি, হাদিস : ৩৪)

 

অঙ্গীকার ভঙ্গকারীর প্রতি লানত

 

ওয়াদা ভঙ্গকারীর প্রতি আল্লাহর লানত বর্ষিত হতে থাকে এবং তার অন্তর শক্ত করে দেওয়া হয়। ইরশাদ হয়েছে, ‘(আর বনি ইসরাঈলের) ওয়াদা ভঙ্গের কারণে আমি তাদের প্রতি অভিসম্পাত করেছি এবং তাদের অন্তর শক্ত করে দিয়েছি।’ (সুরা : মায়িদা, আয়াত : ১৩)

 

কিয়ামতের দিন অঙ্গীকার ভঙ্গকারীর পতাকা থাকবে

 

নবীজি (সা.) ইরশাদ করেছেন, ‘কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের সঙ্গে পতাকা থাকবে। তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী তা উঁচু করা হবে। সাবধান! সাধারণ মানুষের নেতার চেয়ে (যদি সে বিশ্বাসঘাতকতা করে) বড় বিশ্বাসঘাতক আর কেউ নেই।’

 

(মুসলিম, হাদিস : ১৭৩৮)

 

প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হলে করণীয়

 

যেকোনো ধর্মে ওয়াদা পালনের গুরুত্ব আছে। ইসলামে এর গুরুত্ব অনেক বেশি। ওয়াদা রক্ষা করার সামর্থ্য থাকলে এবং তা পালন করতে ধর্মীয় কোনো বাধা না থাকলে যেকোনো মূল্যে তা রক্ষা করা ওয়াজিব। বিশেষ কোনো যৌক্তিক কারণে ওয়াদা রক্ষা করা অসম্ভব হয়ে পড়লে, যাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে বিনয়ের সঙ্গে নিজের অপারগতা জানিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে।

 

লেখক: খতিব, সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, ঢাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১১

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

১২

লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ

১৩

অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

১৪

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার পাঁচশ লিটার ডিজেল জব্দ; গ্রেপ্তার ২

১৫

অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

১৬

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

১৭

লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত

১৮

থালাপতি বিজয়ের শেষ সিনেমার ক্লিপ ফাঁস

১৯

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চাই : চিত্রনায়ক অনন্ত জলিল

২০