লালমোহন (ভোলা):
ভোলার লালমোহনে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লালমোহন উপজেলা যুব ইউনিট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা নবনিযুক্ত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন— লালমোহন উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের লিডার ফরহাদ হোসেন, ডেপুটি ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ এবং যুব সদস্য আবুবকর, নাহিদ ফরাজি ও রিপন আহমেদসহ ইউনিটের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
সাক্ষাৎকালে দলের সদস্যরা দুর্যোগ মোকাবিলা, নিয়মিত রক্তদান কর্মসূচি, জনসচেতনতামূলক প্রচারণা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক ইউএনও’র সামনে তুলে ধরেন।
যুব রেড ক্রিসেন্ট টিমের মানবিক কার্যক্রমের প্রশংসা করে ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, “তরুণ স্বেচ্ছাসেবকদের এই নিঃস্বার্থ উদ্যোগগুলো সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের গঠনমূলক ও মানবিক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুব রেড ক্রিসেন্টকে সক্রিয়ভাবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা
মন্তব্য করুন